নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ নারায়ণগঞ্জ টিভি : নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাজিপাড়ায় একটি মাদ্রাসায় ছাদে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যায় ' মাহেলা খাতুন মাদ্রাসা'য় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনষ্টিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শিক্ষার্থীরা হচ্ছে ৫ম শ্রেণীর ছাত্রী জিদনি (১৪), দ্বিতীয় শ্রেণীর ছাত্রী লামিয়া (১০), তৃতীয় শ্রেণীর আসিয়া (১২) ও আতিয়া (১২) এবং পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া (১৩)। তাদের অবস্থা আশঙ্কাজনক। যে ভবনে ঘটনাটি ঘটেছে সেটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় মহিলা মাদ্রাসা। এই ভবনের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন গিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুব আলম বলেন, কাশিপুর হাজীপাড়ার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার তিন তলা ভবনের ছাঁদে উঠে। মাদ্রাসা ভবনের ছাদে ছাদবাগান রয়েছে। তারা ছাদ বাগানের গাছে পানি দিচ্ছিলো। ছাদ বাগানের একটি টবে আখ ছিল। আখ গাছে পানি দেয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। বিদ্যুতের তারে তারে লেগে আগুনের ফুলকি তৈরি হয়। এবং ছাদে থাকা শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন বিদ্যুতে দগ্ধ হয়। ঘটনার পর পরই মাদ্রাসার শিক্ষক ও আশেপাশের লোকজন তাদের ছাঁদ থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আসে। জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো: মোরশেদ উল আলম খান জানান, সন্ধ্যা সাতটার দিকে একটি মাদ্রাসা থেকে পাঁচজন দগ্ধ রোগিকে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে পাঠানো হয়েছে। তিনি বলেন, আগুনে পাঁচ ছাত্রীর মধ্যে চারজনের ৫০ থেকে ৬০ দগ্ধ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন যাওয়া ফতুল্লা বিসিক ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল হালিম বলেন, চারতলা মাদ্রাসার ছাঁদে মাদ্রাসার ছাত্রীরা খেলা করতে যায়। ছাদের উপর কাঁচা পাতাযুক্ত আখ পেয়েছি। ধারনা করছি , এই আখ ৩৩ হাজার ভোল্টের তারে গিয়ে লাগলে স্পার্ক হয়। ওই স্পার্ক থেকে আগুন ধরে যায়। এতে পা্চ শিক্ষার্থী দগ্ধ হয়। এছাড়া ্ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরের নীচে গ্যাসের রাইজার ছিলো। ওই রাইজারে বিস্ফোরন ঘটে। প্রথমিকভাবে মনে হচ্ছে ছাঁদে বিদ্যুতের স্পার্কের সময়ে লিকেজ থেকে গ্যাসের রাইজারে বিস্ফোরন ঘটে। তবে গ্রাউন্ড ফ্লোরে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনা সম্পর্কে মাদ্রাসার মালিক আব্দুর রহমান কাসেমী জানান, ৩৩ হাজার ভোল্টের তার থেকে আমার ভবন নিরাপদ দূরত্বে। বিদ্যুৎ অফিসের লোকজন এসে পারমিশন দেওয়ার পরেই এটি নির্মাণ করা হয়েছে। মাদ্রাসা ছাত্রীরা বর্তমানে ঢাকায় বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। # শরীফ উদ্দিন সবুজ নারায়ণগঞ্জ তাং ২৬-০৯-২০২৬ ... See MoreSee Less
বন্দরে দিনেদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি নারায়ণগঞ্জ টিভি : বন্দরে দিনে দুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা একজন ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, ২ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বন্দর থানার ১নং ঢাকেরশ্বরী বাজারস্থ দেবাশীষ ঢালীর দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। স্বর্নের দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার সময় ১০/১২ জনের একটি ডাকাত দল হঠাৎ আমার দোকানে প্রবেশ করে। পরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে ভয় দেখিয়ে আমাকে বেদম মারধর করে দোকানে থাকা একজন ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ, দোকানের সিন্দুকের ড্রয়ারে রক্ষিত আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, এবং ২-৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়। বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। ### শরীফ উদ্দিন সবুজ, ২৫-৯-২০২৬ ... See MoreSee Less
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেয়ার আদেশ জারি করেছে বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিস। নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা আদেশে সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী বাদ পড়েছেন? কেউ বাদ পড়ে থাকলে ইনবক্সে বা মোবাইল ফোনে যোগাযোগ করুন। 01736898220 জনস্বার্থে তথ্যটি শেয়ার করুন। ... See MoreSee Less
নারী উদ্যোক্তা তৈরীতে নারায়ণগঞ্জে ইপিলিয়নের প্রশিক্ষন
নারায়ণগঞ্জ টিভি ঃ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ইপিলিয়ন গ্রুপের উদ্যোগে শুরু হয়েছে ‘সেইলর প্রেজেন্টস নারী’ প্রশিক্ষন কর্মসূচি। রোববার বিকেলে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয় নগরীর খানপুরে অবস্থিত মহসিন ক্লাবে। এই কর্মসূচির আওতায় ২৫ জন নারীকে ব্যবসায়িক ধারণা তৈরি ও যাচাই, ব্র্যান্ডিং, প্রাইসিং, ডিজিটাল কমার্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ভিত্তিক বিভিন্ন টুল ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা ও সক্ষমতা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। নারীদের সম্ভাবনাকে ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরিত করে নতুন নারী উদ্যোক্তা তৈরি এবং তাঁদের আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। প্রশিক্ষনের উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপের পরিচালক কিশোয়ার জাহান। সাথে ছিলেন ইপিলিয়ন গ্রুপের এজিএম ও সিএসআর ডিপার্টমেন্ট এর প্রধান এস এম নাজমুল আহাসান, এসিস্ট্যান্ট ম্যানেজার মেরিনা জাহান, মহসিন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান খান ভাসানী, মহসিন ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিংকু, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক প্রমুখ।#
( সবাইকে ধন্যবাদ। নিহত মেয়েটির পরিবারের কাছে খবর পৌছেছে।)
ট্রেনে কাটা পড়ে তোলারাম কলেজের ছাত্রীর মৃত্যু নারায়ণগঞ্জ টিভি : ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর ছেড়ে যাওয়ার পর রেলওয়ে উচ্চ বিদ্যালয় এর সামনে একজন মেয়ে ট্রেনে কাটা পড়ে মা'রা গেছেন৷ সাথে ভ্যানিটি ব্যাগ ও কলেজ আইডি কার্ড ছিলো। পড়নে ছিলো বোরকা। মাথায় আ'ঘাত পেয়ে চেহারা বুঝার উপায় নেই। কলেজ আইডি কার্ড অনুসারে নাম : তাহমিনা আক্তার সেশন :২০২৪-২০২৫ বিভাগ: বোটানি সরকারি তোলারাম কলেজ, নারায়নগঞ্জ। পরিবারের কারো নাম্বার থাকলে জানাবেন লা'শ এখন জি আর পি থানা জামালপুর এ রাখা আছে৷
সুবিধা বঞ্চিত শিশুদের ইলিশ মাছ খাইয়ে 'ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন'-এর যাত্রা শুরু # জঙ্গিবাদী নাম - এই অযুহাতে ১৮ বছর রেজিষ্ট্রেশন দেয়া হয়নি ফাউন্ডেশনকে
নারায়ণগঞ্জ টিভি ঃ শুক্রবার জুম্মার নামাজের পরে নারায়ণগঞ্জে সমাজসেবামূলক সংগঠন 'ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন'- এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের শহরের তল্লা খাপুর এলাকার হোসেন সর্দার রোডে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়। আয়োজনে সুবিধা বঞ্চিত দুইশতাধিক শিশু ও তাদের অভিভাবকদের ইলিশ মাছ, গরুর মাংস দিয়ে আপ্যায়ন করা হয়। ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সমাজসেবক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, একটি সুন্দর মানবিক সমাজ নির্মাণ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার লক্ষ্য নিয়েই ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু হলো। ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে অসহায় মানুষদের কল্যাণে কাজ করার জন্য আমাদের পারিবারিক পরিকল্পনা ছিল। তারই ধারাবাহিকতায় প্রায় ১৮ বছর পূর্বে ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামে সকল দলিল প্রস্তুত করে জমা দিয়েছিলাম। কিন্তু আমাকে বলা হলো ‘ডিয়ার মোস্তফা’ নামে ছাড়পত্র দেয়া যাবে না। কারণ এতে ‘জঙ্গীবাদের’ গন্ধ পাওয়া যায়। আমি তাদের জানালাম ফাউন্ডেশন করলে ডিয়ার মোস্তফা নামেই হবে- না হলে করবো না। এর পর এতদিন অপেক্ষার পর সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে আমরা ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন নামেই রেজিস্ট্রেশন পেয়েছি। এই যাত্রা পথে আমি আমার পরিবার, আত্মীয় ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের প্রেরণা আমাকে এতদুর ধৈর্য্য নিয়ে সফল হতে উৎসাহিত করেছে। আমি চাই আমার পরিবারের পরবর্তী প্রজন্ম ডিয়ার মোস্তফা ফাউন্ডেশনের কার্যক্রমকে বিস্তৃত করবে- এগিয়ে নিয়ে যাবে।’ বক্তব্যে তিনি আরো বলেন, নবীজি (সঃ) কে স্নেহ-সম্মান করে ‘প্রিয় মোস্তফা’ নামে ডাকা হতো। সেখান থেকে এই নামের প্রতি আমার আগ্রহ হয় এবং এ প্রিয় নবীর সানে ‘ডিয়ার মোস্তফা’ নামেই- ফাউন্ডেশন এর নামকরণ করি। ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন শিক্ষা ও মেধা বিকাশ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, নিরাপদ পানি, কর্মসংস্থান ও আত্মনির্ভরতা, নারী ও শিশুর উন্নয়ন, পরিবেশ- পরিচ্ছন্নতা, যুব ও ক্রীড়া উন্নয়ন, দুর্যোগ ও জরুরি সহায়তাসহ মানবিক সমাজ বিনির্মানে প্রয়োজনীয় কাজ সাধ্যমত করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক খোরশেদ আলম খন্দকার, মহাগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল প্রমুখ। মাসুদুজ্জামানের পরিবারের সদস্যরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় ফাউন্ডেশনের ভবিষ্যৎ সমৃদ্ধি, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শিল্পপতি মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে ধারাবাহিভাবে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে প্রতি রোজায় ও কোরবানীর ঈদের আগে দরিদ্রদের মধ্যে গরুর মাংস ও ঈদ সামগ্রী বিতরণ, শীতে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসার সাহায্য, দরিদ্র রোগীদের এমবুলেন্স সেবা, করোনার সময় লক ডাউনে আটকে পড়া মানুষের মধ্যে বিপুল পরিমাণ খাদ্য, ওষুধ নগদ টাকা বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। এতদিন ‘ডিয়ার মোস্তফা’ ফাউন্ডেশন নিবন্ধন না পাওয়ায় সেগুলি ফাউন্ডেশনের মাধ্যমে করা সম্ভব হয়নি। এখন থেকে তার সমাজসেবামূলক সকল কাজ তিনি এই ফাউন্ডেশনের মাধ্যমে করবেন বলে জানান। # শরীফ উদ্দিন সবুজ, ১৮-৯-২০২৬। ... See MoreSee Less
নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে সমাবেশ, মশাল মিছিল # তিনমাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে। # তৌহিদুর রহমানসহ প্রি-পেইড মিটারের বিরুদ্ধে আন্দোলনকারিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। # বিদ্যুৎ বিভাগের আয় ব্যায়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। নারায়ণগঞ্জ টিভি ঃ নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটারে বিরুদ্ধে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার, অতিরিক্ত বিদ্যুৎ বিলের মাধ্যমে সাধারন মানুষকে শোষন করা হচ্ছে। মানুষ বিদ্যুৎ ব্যবহার করার আগেই তার কাছ থেকে টাকা নিয়ে নেয়ার অদ্ভূৎ কৌশল আবিস্কার করা হয়েছে। মানুষের প্রতিবাদ বিদ্যুৎ কোম্পানীগুলি আমলে নিচ্ছে না। প্রতিবাদকারি গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তারা অবিলম্বে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে আন্দোলনকারি পাবনার নেতা তৌহিদুর রহমানসহ আন্দোলনকারি ১৮০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার দাবী জানান। গত তিন মাস ধরে আসা অস্বাভাবিক অতিরিক্ত বিল বাতিল করে আদায়কৃত অতিরিক্ত টাকা গ্রাহকদের ফেরত দেয়ার ব্যবস্থা করার, কেন বিদ্যুৎ কোম্পানীগুলি অতিরিক্ত টাকা আদায় করছে, বিদ্যুৎ বিভাগ কিভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করছে, কোথায় খরচ করছে, কিভাবে বিদ্যুৎ উৎপাদন করছে এসব কিছুর বিস্তারিত নিয়ে স্বেতপত্র প্রকাশ করার দাবী জানান। শনিবার সন্ধা সাতটায় নগরীর চাষাড়ার বিজয় স্তম্ভে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা এই সমাবেশ আয়োজন করে। সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রমজানুর রশিদ। বিভিন্ন মহল্লার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এস এম স্বাধিন, হাজী রুহুল আমিন, মাহমুদ হোসেন প্রমুখ। নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সমাবেশে বলেন, জাতীয় বাজেট থেকে ৩০ হাজার কোটি টাকা, বিদ্যুৎ মন্ত্রনালয় থেকে ২০ , ৫ কোটি গ্রাহক বিদ্যুৎ বিল বাবদ ৭০ হাজার কোটি টাকা প্রদান করেন। এই এক লক্ষ বিশ হাজার কোটি টাকা কোথায় যায় তার হিসাব আমাদের দিতে হবে। উল্লেখ্য নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধের দাবীতে ধারাবাহি আন্দোলন করে যাচ্ছে।# শরীফ উদ্দিন সবুজ, ১৯-৯-২০২৬। #Narayanganj#power#Current #বিদ্যুৎ#প্রি-পেইড #Prepaid... See MoreSee Less
নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলার রায় // ৩ ছিনতাইকারীর ফাঁসি নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ ছিনতাইকারিদের ছুরিকাঘাতে খুন হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলার রায়ে মামলার তিন আসামীকেই ফাঁসির আদেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত। ১৭ আগষ্ট সোমবার বেলা পৌনে একটায় জেলা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়। সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলো। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় নগরীর দেওভোগের মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা নিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর দিবাগত রাত এগারোটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওয়াজেদ সীমান্ত দেওভোগের মো. আলম পারভেজের ছেলে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলো। এই হত্যা মামলার আইনজীবি মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, এ মামলার মোট ২৭ জন সাক্ষি ছিলো। এর মধ্যে ২৪ জন সাক্ষি দিয়েছে। তাদের সাক্ষের ভিত্তিতে জেলা জজ শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। এ হত্যা মামলায় তিনজন আসামী। এরা হচ্ছে অনিক, আকাশ ও চান্দি বাবু। এরা ছিনতাইকারি গ্রুপের সদস্য। এদের মধ্যে অনিকের বিরুদ্ধে ৫টি ও আকাশের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। চান্দি বাবুর বিরুদ্ধে ২০২০ সালে নগরীর দ্বিগুবাবুর বাজারের সামনে ভোরবেলা একজন সব্জি ব্যবসায়ীকে ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে। আকাশের বিরুদ্ধে ১০টি মামলার একটি হচ্ছে ছিনতাইয়ের সময় হত্যা। বাকিগুলি মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসের। ওয়াজেদ সীমান্তের বাবা হাজী মোহাম্মদ আলম পরাভেজ রায় সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত বাস্তবায়নের দাবী জানান# শরীফ উদ্দিন সবুজ, ১৭-৮-২০২৬ ... See MoreSee Less
বিদ্যুৎ মন্ত্রীকে 'কাউয়া টুকু' বলে অভিহিত করলেন আন্দোলনকারীরা// নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গণ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা
নারায়ণগঞ্জ টিভি : নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গণ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, এক সময় কাউয়া কাদের উল্টাপাল্টা বক্তব্য রেখে হাসির পাত্রে পরিণত হয়েছিলেন। এখন সে জায়গা নিয়েছেন কাউয়া টুকু। তিনি বিদ্যুৎ নিয়ে মিথ্যা কথা বলছেন। প্রিপেইড মিটার স্থাপনের বিরোধিতা করে তারা বলেন, মিটার স্থাপনকারীরা আমাদের ভাই। আমরা আপনাদের সাথে দুর্ব্যবহার করতে চাই না। কিন্তু কেউ পিপেট মিটার স্থাপন করতে আসলে তাদের প্রতিরোধ করতে হবে। প্রিপেইড মিটার স্থাপন থেকে ডিপিডিসি ফেরত না আসলে তাদের বিরুদ্ধে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে। মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে 'নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম' এই কর্মসূচি আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাংবাদিক শরীফ সুমন প্রমূখ। সমাবেশ শেষে একটি গণ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে সংগঠনটি ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে। # শরীফ উদ্দিন সবুজ, ১১-৭-২০২৬ ... See MoreSee Less
চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে বিস্ফোরণ, আটক ২ নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বলছে, দুটি পটকা বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবির আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠানে ইসলামী সংগীত চলাকালে শহীদ মিনারের পেছনে অবস্থিত পেট্রোল পাম্পের দিক থেকে দু'জন তরুণ অনুষ্ঠানস্থলে দুইটি হাতবোমা নিক্ষেপ করে। হাতবোমা দুইটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ছোটাছুটি শুরু করে। এসময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা দুইজনকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলো, সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেসুর রহমান এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান সরদার। মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, “অনুষ্ঠান চলাকালে দু'জন ব্যাক্তি শহীদ মিনারের পাশের পাম্পের দিক থেকে দর্শকদের ওপর কিছু ছুড়ে মারে। যা বিস্ফোরিত হয়। পরে তাদের আটক করে পুলিশের কাছে দেয়া হয়।” তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। এছাড়া আটক দু'জন নিজেদের আজমেরী ওসমানের অনুসারী বলে স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, “খবর পেয়ে তাদের থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে। তারা আসলেই আজমীর ওসমানের লোক কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। যেগুলি বিস্ফোরণ হয়েছে এগুলি ককটেল নয় পটকা। এগুলি বিস্ফোরণে প্রচন্ড শব্দ হয় কিন্তু এতে কোন স্প্লিন্টার নেই। ” তিনি আরও জানান, ছাত্রশিবিরের পক্ষ থেকে রাত ১২ টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।# শরীফ উদ্দিন সবুজ, ৩০-৭-২০২৬ ... See MoreSee Less
নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ
নারায়ণগঞ্জ টিভি : নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাজিপাড়ায় একটি মাদ্রাসায় ছাদে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যায় ' মাহেলা খাতুন মাদ্রাসা'য় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনষ্টিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শিক্ষার্থীরা হচ্ছে ৫ম শ্রেণীর ছাত্রী জিদনি (১৪), দ্বিতীয় শ্রেণীর ছাত্রী লামিয়া (১০), তৃতীয় শ্রেণীর আসিয়া (১২) ও আতিয়া (১২) এবং পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া (১৩)। তাদের অবস্থা আশঙ্কাজনক। যে ভবনে ঘটনাটি ঘটেছে সেটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় মহিলা মাদ্রাসা। এই ভবনের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন গিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুব আলম বলেন, কাশিপুর হাজীপাড়ার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার তিন তলা ভবনের ছাঁদে উঠে। মাদ্রাসা ভবনের ছাদে ছাদবাগান রয়েছে। তারা ছাদ বাগানের গাছে পানি দিচ্ছিলো। ছাদ বাগানের একটি টবে আখ ছিল। আখ গাছে পানি দেয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়। বিদ্যুতের তারে তারে লেগে আগুনের ফুলকি তৈরি হয়। এবং ছাদে থাকা শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন বিদ্যুতে দগ্ধ হয়।
ঘটনার পর পরই মাদ্রাসার শিক্ষক ও আশেপাশের লোকজন তাদের ছাঁদ থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আসে।
জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো: মোরশেদ উল আলম খান জানান, সন্ধ্যা সাতটার দিকে একটি মাদ্রাসা থেকে পাঁচজন দগ্ধ রোগিকে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকার জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটে পাঠানো হয়েছে। তিনি বলেন, আগুনে পাঁচ ছাত্রীর মধ্যে চারজনের ৫০ থেকে ৬০ দগ্ধ হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন যাওয়া ফতুল্লা বিসিক ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল হালিম বলেন, চারতলা মাদ্রাসার ছাঁদে মাদ্রাসার ছাত্রীরা খেলা করতে যায়। ছাদের উপর কাঁচা পাতাযুক্ত আখ পেয়েছি। ধারনা করছি , এই আখ ৩৩ হাজার ভোল্টের তারে গিয়ে লাগলে স্পার্ক হয়। ওই স্পার্ক থেকে আগুন ধরে যায়। এতে পা্চ শিক্ষার্থী দগ্ধ হয়। এছাড়া ্ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরের নীচে গ্যাসের রাইজার ছিলো। ওই রাইজারে বিস্ফোরন ঘটে। প্রথমিকভাবে মনে হচ্ছে ছাঁদে বিদ্যুতের স্পার্কের সময়ে লিকেজ থেকে গ্যাসের রাইজারে বিস্ফোরন ঘটে। তবে গ্রাউন্ড ফ্লোরে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনা সম্পর্কে মাদ্রাসার মালিক আব্দুর রহমান কাসেমী জানান, ৩৩ হাজার ভোল্টের তার থেকে আমার ভবন নিরাপদ দূরত্বে। বিদ্যুৎ অফিসের লোকজন এসে পারমিশন দেওয়ার পরেই এটি নির্মাণ করা হয়েছে। মাদ্রাসা ছাত্রীরা বর্তমানে ঢাকায় বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। #
শরীফ উদ্দিন সবুজ
নারায়ণগঞ্জ
তাং ২৬-০৯-২০২৬
... See MoreSee Less
Message Page
0 CommentsComment on Facebook
বন্দরে দিনেদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জ টিভি : বন্দরে দিনে দুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা একজন ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, ২ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বন্দর থানার ১নং ঢাকেরশ্বরী বাজারস্থ দেবাশীষ ঢালীর দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্বর্নের দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার সময় ১০/১২ জনের একটি ডাকাত দল হঠাৎ আমার দোকানে প্রবেশ করে। পরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে ভয় দেখিয়ে আমাকে বেদম মারধর করে দোকানে থাকা একজন ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ, দোকানের সিন্দুকের ড্রয়ারে রক্ষিত আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, এবং ২-৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। ###
শরীফ উদ্দিন সবুজ, ২৫-৯-২০২৬
... See MoreSee Less
0 CommentsComment on Facebook
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র দেয়ার আদেশ জারি করেছে বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিস। নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা আদেশে সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী বাদ পড়েছেন? কেউ বাদ পড়ে থাকলে ইনবক্সে বা মোবাইল ফোনে যোগাযোগ করুন। 01736898220
জনস্বার্থে তথ্যটি শেয়ার করুন। ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
লোকটিকে খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন। ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
নারী উদ্যোক্তা তৈরীতে নারায়ণগঞ্জে ইপিলিয়নের প্রশিক্ষন
নারায়ণগঞ্জ টিভি ঃ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ইপিলিয়ন গ্রুপের উদ্যোগে শুরু হয়েছে ‘সেইলর প্রেজেন্টস নারী’ প্রশিক্ষন কর্মসূচি। রোববার বিকেলে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয় নগরীর খানপুরে অবস্থিত মহসিন ক্লাবে। এই কর্মসূচির আওতায় ২৫ জন নারীকে ব্যবসায়িক ধারণা তৈরি ও যাচাই, ব্র্যান্ডিং, প্রাইসিং, ডিজিটাল কমার্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ভিত্তিক বিভিন্ন টুল ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা ও সক্ষমতা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।
নারীদের সম্ভাবনাকে ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরিত করে নতুন নারী উদ্যোক্তা তৈরি এবং তাঁদের আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
প্রশিক্ষনের উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপের পরিচালক কিশোয়ার জাহান। সাথে ছিলেন ইপিলিয়ন গ্রুপের এজিএম ও সিএসআর ডিপার্টমেন্ট এর প্রধান এস এম নাজমুল আহাসান, এসিস্ট্যান্ট ম্যানেজার মেরিনা জাহান, মহসিন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান খান ভাসানী, মহসিন ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিংকু, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক প্রমুখ।#
শরীফ উদ্দিন সবুজ, ২১-৯-২০২৬
... See MoreSee Less
0 CommentsComment on Facebook
( সবাইকে ধন্যবাদ। নিহত মেয়েটির পরিবারের কাছে খবর পৌছেছে।)
ট্রেনে কাটা পড়ে তোলারাম কলেজের ছাত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জ টিভি : ঢাকা অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস জামালপুর ছেড়ে যাওয়ার পর রেলওয়ে উচ্চ বিদ্যালয় এর সামনে একজন মেয়ে ট্রেনে কাটা পড়ে মা'রা গেছেন৷
সাথে ভ্যানিটি ব্যাগ ও কলেজ আইডি কার্ড ছিলো।
পড়নে ছিলো বোরকা।
মাথায় আ'ঘাত পেয়ে চেহারা বুঝার উপায় নেই।
কলেজ আইডি কার্ড অনুসারে
নাম : তাহমিনা আক্তার
সেশন :২০২৪-২০২৫
বিভাগ: বোটানি
সরকারি তোলারাম কলেজ, নারায়নগঞ্জ।
পরিবারের কারো নাম্বার থাকলে জানাবেন
লা'শ এখন জি আর পি থানা জামালপুর এ রাখা আছে৷
বিঃদ্রঃ- পোস্টটি বেশি বেশি শেয়ার করুন!
তার পরিবার কে খুজে পেতে #Narayanganj।#নারায়ণগঞ্জa#তোলারাময়#TolaramCollegeShortStoryl#TrainAccident #TrainAccident ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
সুবিধা বঞ্চিত শিশুদের ইলিশ মাছ খাইয়ে 'ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন'-এর যাত্রা শুরু
# জঙ্গিবাদী নাম - এই অযুহাতে ১৮ বছর রেজিষ্ট্রেশন দেয়া হয়নি ফাউন্ডেশনকে
নারায়ণগঞ্জ টিভি ঃ শুক্রবার জুম্মার নামাজের পরে নারায়ণগঞ্জে সমাজসেবামূলক সংগঠন 'ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন'- এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের শহরের তল্লা খাপুর এলাকার হোসেন সর্দার রোডে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়। আয়োজনে সুবিধা বঞ্চিত দুইশতাধিক শিশু ও তাদের অভিভাবকদের ইলিশ মাছ, গরুর মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।
‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সমাজসেবক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান।
উদ্বোধনী বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, একটি সুন্দর মানবিক সমাজ নির্মাণ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার লক্ষ্য নিয়েই ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু হলো। ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে অসহায় মানুষদের কল্যাণে কাজ করার জন্য আমাদের পারিবারিক পরিকল্পনা ছিল। তারই ধারাবাহিকতায় প্রায় ১৮ বছর পূর্বে ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামে সকল দলিল প্রস্তুত করে জমা দিয়েছিলাম। কিন্তু আমাকে বলা হলো ‘ডিয়ার মোস্তফা’ নামে ছাড়পত্র দেয়া যাবে না। কারণ এতে ‘জঙ্গীবাদের’ গন্ধ পাওয়া যায়। আমি তাদের জানালাম ফাউন্ডেশন করলে ডিয়ার মোস্তফা নামেই হবে- না হলে করবো না। এর পর এতদিন অপেক্ষার পর সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে আমরা ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন নামেই রেজিস্ট্রেশন পেয়েছি। এই যাত্রা পথে আমি আমার পরিবার, আত্মীয় ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের প্রেরণা আমাকে এতদুর ধৈর্য্য নিয়ে সফল হতে উৎসাহিত করেছে। আমি চাই আমার পরিবারের পরবর্তী প্রজন্ম ডিয়ার মোস্তফা ফাউন্ডেশনের কার্যক্রমকে বিস্তৃত করবে- এগিয়ে নিয়ে যাবে।’ বক্তব্যে তিনি আরো বলেন, নবীজি (সঃ) কে স্নেহ-সম্মান করে ‘প্রিয় মোস্তফা’ নামে ডাকা হতো। সেখান থেকে এই নামের প্রতি আমার আগ্রহ হয় এবং এ প্রিয় নবীর সানে ‘ডিয়ার মোস্তফা’ নামেই- ফাউন্ডেশন এর নামকরণ করি।
ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন শিক্ষা ও মেধা বিকাশ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, নিরাপদ পানি, কর্মসংস্থান ও আত্মনির্ভরতা, নারী ও শিশুর উন্নয়ন, পরিবেশ- পরিচ্ছন্নতা, যুব ও ক্রীড়া উন্নয়ন, দুর্যোগ ও জরুরি সহায়তাসহ মানবিক সমাজ বিনির্মানে প্রয়োজনীয় কাজ সাধ্যমত করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক খোরশেদ আলম খন্দকার, মহাগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল প্রমুখ। মাসুদুজ্জামানের পরিবারের সদস্যরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় ফাউন্ডেশনের ভবিষ্যৎ সমৃদ্ধি, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণ এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শিল্পপতি মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে ধারাবাহিভাবে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে প্রতি রোজায় ও কোরবানীর ঈদের আগে দরিদ্রদের মধ্যে গরুর মাংস ও ঈদ সামগ্রী বিতরণ, শীতে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র রোগীদের চিকিৎসার সাহায্য, দরিদ্র রোগীদের এমবুলেন্স সেবা, করোনার সময় লক ডাউনে আটকে পড়া মানুষের মধ্যে বিপুল পরিমাণ খাদ্য, ওষুধ নগদ টাকা বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। এতদিন ‘ডিয়ার মোস্তফা’ ফাউন্ডেশন নিবন্ধন না পাওয়ায় সেগুলি ফাউন্ডেশনের মাধ্যমে করা সম্ভব হয়নি। এখন থেকে তার সমাজসেবামূলক সকল কাজ তিনি এই ফাউন্ডেশনের মাধ্যমে করবেন বলে জানান। #
শরীফ উদ্দিন সবুজ, ১৮-৯-২০২৬। ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে সমাবেশ, মশাল মিছিল
# তিনমাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে।
# তৌহিদুর রহমানসহ প্রি-পেইড মিটারের বিরুদ্ধে আন্দোলনকারিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে।
# বিদ্যুৎ বিভাগের আয় ব্যায়ের বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে।
নারায়ণগঞ্জ টিভি ঃ নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটারে বিরুদ্ধে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার, অতিরিক্ত বিদ্যুৎ বিলের মাধ্যমে সাধারন মানুষকে শোষন করা হচ্ছে। মানুষ বিদ্যুৎ ব্যবহার করার আগেই তার কাছ থেকে টাকা নিয়ে নেয়ার অদ্ভূৎ কৌশল আবিস্কার করা হয়েছে। মানুষের প্রতিবাদ বিদ্যুৎ কোম্পানীগুলি আমলে নিচ্ছে না। প্রতিবাদকারি গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তারা অবিলম্বে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে আন্দোলনকারি পাবনার নেতা তৌহিদুর রহমানসহ আন্দোলনকারি ১৮০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার দাবী জানান। গত তিন মাস ধরে আসা অস্বাভাবিক অতিরিক্ত বিল বাতিল করে আদায়কৃত অতিরিক্ত টাকা গ্রাহকদের ফেরত দেয়ার ব্যবস্থা করার, কেন বিদ্যুৎ কোম্পানীগুলি অতিরিক্ত টাকা আদায় করছে, বিদ্যুৎ বিভাগ কিভাবে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করছে, কোথায় খরচ করছে, কিভাবে বিদ্যুৎ উৎপাদন করছে এসব কিছুর বিস্তারিত নিয়ে স্বেতপত্র প্রকাশ করার দাবী জানান।
শনিবার সন্ধা সাতটায় নগরীর চাষাড়ার বিজয় স্তম্ভে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা এই সমাবেশ আয়োজন করে। সমাবেশে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রমজানুর রশিদ। বিভিন্ন মহল্লার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এস এম স্বাধিন, হাজী রুহুল আমিন, মাহমুদ হোসেন প্রমুখ।
নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সমাবেশে বলেন, জাতীয় বাজেট থেকে ৩০ হাজার কোটি টাকা, বিদ্যুৎ মন্ত্রনালয় থেকে ২০ , ৫ কোটি গ্রাহক বিদ্যুৎ বিল বাবদ ৭০ হাজার কোটি টাকা প্রদান করেন। এই এক লক্ষ বিশ হাজার কোটি টাকা কোথায় যায় তার হিসাব আমাদের দিতে হবে।
উল্লেখ্য নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধের দাবীতে ধারাবাহি আন্দোলন করে যাচ্ছে।#
শরীফ উদ্দিন সবুজ, ১৯-৯-২০২৬।
#Narayanganj #power #Current
#বিদ্যুৎ #প্রি-পেইড #Prepaid ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা মামলার রায় // ৩ ছিনতাইকারীর ফাঁসি
নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ ছিনতাইকারিদের ছুরিকাঘাতে খুন হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলার রায়ে মামলার তিন আসামীকেই ফাঁসির আদেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত। ১৭ আগষ্ট সোমবার বেলা পৌনে একটায় জেলা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়।
সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলো।
২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় নগরীর দেওভোগের মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা নিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর দিবাগত রাত এগারোটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওয়াজেদ সীমান্ত দেওভোগের মো. আলম পারভেজের ছেলে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলো।
এই হত্যা মামলার আইনজীবি মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, এ মামলার মোট ২৭ জন সাক্ষি ছিলো। এর মধ্যে ২৪ জন সাক্ষি দিয়েছে। তাদের সাক্ষের ভিত্তিতে জেলা জজ শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। এ হত্যা মামলায় তিনজন আসামী। এরা হচ্ছে অনিক, আকাশ ও চান্দি বাবু। এরা ছিনতাইকারি গ্রুপের সদস্য। এদের মধ্যে অনিকের বিরুদ্ধে ৫টি ও আকাশের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। চান্দি বাবুর বিরুদ্ধে ২০২০ সালে নগরীর দ্বিগুবাবুর বাজারের সামনে ভোরবেলা একজন সব্জি ব্যবসায়ীকে ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে। আকাশের বিরুদ্ধে ১০টি মামলার একটি হচ্ছে ছিনতাইয়ের সময় হত্যা। বাকিগুলি মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসের।
ওয়াজেদ সীমান্তের বাবা হাজী মোহাম্মদ আলম পরাভেজ রায় সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত বাস্তবায়নের দাবী জানান#
শরীফ উদ্দিন সবুজ, ১৭-৮-২০২৬ ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
বিদ্যুৎ মন্ত্রীকে 'কাউয়া টুকু' বলে অভিহিত করলেন আন্দোলনকারীরা//
নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গণ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা
নারায়ণগঞ্জ টিভি : নারায়ণগঞ্জে প্রি-পেইড মিটারের বিরুদ্ধে গণ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, এক সময় কাউয়া কাদের উল্টাপাল্টা বক্তব্য রেখে হাসির পাত্রে পরিণত হয়েছিলেন। এখন সে জায়গা নিয়েছেন কাউয়া টুকু। তিনি বিদ্যুৎ নিয়ে মিথ্যা কথা বলছেন। প্রিপেইড মিটার স্থাপনের বিরোধিতা করে তারা বলেন, মিটার স্থাপনকারীরা আমাদের ভাই। আমরা আপনাদের সাথে দুর্ব্যবহার করতে চাই না। কিন্তু কেউ পিপেট মিটার স্থাপন করতে আসলে তাদের প্রতিরোধ করতে হবে। প্রিপেইড মিটার স্থাপন থেকে ডিপিডিসি ফেরত না আসলে তাদের বিরুদ্ধে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।
মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে 'নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম' এই কর্মসূচি আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাংবাদিক শরীফ সুমন প্রমূখ।
সমাবেশ শেষে একটি গণ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে সংগঠনটি ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছে। #
শরীফ উদ্দিন সবুজ, ১১-৭-২০২৬ ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
৫ আগস্টের পর যারা জাতীয় পতাকার বিরুদ্ধে কথা বলেন তাদের উদ্দেশ্য কি? - মুন্নী সর্দার, নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
৫ আগষ্টের পর যারা জাতীয় পতাকার বিরুদ্ধে কথা বললো তাদের উদ্দেশ্যটা কি - মুন্নী সর্দার, নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
www.facebook.com/share/v/1NGBzZ8Vkn/ ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
তোলারাম কলেজে ছাত্রদল- শিবির সংঘর্ষ, আহত ৫ ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
বাস সিন্ডিকেট ট্রেনের বগি কমিয়েছে- মাহবুবুর রহমান ইসমাইল, আহ্বায়ক, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম ... See MoreSee Less
0 CommentsComment on Facebook
চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে বিস্ফোরণ, আটক ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বলছে, দুটি পটকা বিস্ফোরণ হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবির আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠানে ইসলামী সংগীত চলাকালে শহীদ মিনারের পেছনে অবস্থিত পেট্রোল পাম্পের দিক থেকে দু'জন তরুণ অনুষ্ঠানস্থলে দুইটি হাতবোমা নিক্ষেপ করে। হাতবোমা দুইটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ছোটাছুটি শুরু করে। এসময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা দুইজনকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃতরা হলো, সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেসুর রহমান এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান সরদার।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, “অনুষ্ঠান চলাকালে দু'জন ব্যাক্তি শহীদ মিনারের পাশের পাম্পের দিক থেকে দর্শকদের ওপর কিছু ছুড়ে মারে। যা বিস্ফোরিত হয়। পরে তাদের আটক করে পুলিশের কাছে দেয়া হয়।”
তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। এছাড়া আটক দু'জন নিজেদের আজমেরী ওসমানের অনুসারী বলে স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, “খবর পেয়ে তাদের থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে। তারা আসলেই আজমীর ওসমানের লোক কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। যেগুলি বিস্ফোরণ হয়েছে এগুলি ককটেল নয় পটকা। এগুলি বিস্ফোরণে প্রচন্ড শব্দ হয় কিন্তু এতে কোন স্প্লিন্টার নেই। ”
তিনি আরও জানান, ছাত্রশিবিরের পক্ষ থেকে রাত ১২ টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।#
শরীফ উদ্দিন সবুজ, ৩০-৭-২০২৬ ... See MoreSee Less
0 CommentsComment on Facebook